Saturday, October 24, 2026

রাত ১১টার চিঠি The 11 PM Letter Love Story 2026

 রাত ১১টার চিঠি


শেখ সামিয়া রহমান

একাদশ, মানবিক

যশোর সরকারী মহিলা কলেজ ।


যশোর রেলস্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে রাত ১১টার বেনাপোল এক্সপ্রেস থামে মাত্র দুই মিনিটের জন্য। এই দুই মিনিটের একটা নিয়ম আছে। একটা ছেলে দৌড়ে আসে, জানালা দিয়ে একটা খাম ছুঁড়ে দেয়, আর ট্রেন ছেড়ে দেয়।


ছেলেটার নাম জিসান। সে স্টেশনের পাশে চায়ের দোকানে কাজ করে। আর খামটা যায় তিন নম্বর বগির ৯৯ নম্বর সিটে। সিটে কেউ বসে থাকে না, সিটটা খালি।


গত দুই বছর ধরে এটাই নিয়ম। স্টেশন মাস্টার রহমত সাহেব প্রথম প্রথম মানা করেছিলেন। "পাগলামি করিস না, জরিমানা হবে।" জিসান শুধু বলেছিল, "চাচ্চু, প্রেম করলে জরিমানা লাগে না।"


গল্পটা হলো, দুই বছর আগে জিসান এই ট্রেনে একটা মেয়েকে দেখেছিল। মেয়েটা ৯৯ নম্বর সিটে বসে কাঁদছিল। জিসান পানি এগিয়ে দিয়েছিল। মেয়েটা বলেছিল, "আমি ঢাকা যাচ্ছি। আমার বিয়ে, আমি যাকে ভালোবাসি সে যশোরেই থাকে। আপনি তাকে একটা চিঠি দেবেন?"


জিসান রাজি হয়েছিল। মেয়েটা একটা ঠিকানা দিয়েছিল: যশোর স্টেশন, তিন নম্বর প্ল্যাটফর্ম, রাত ১১টা। প্রাপকের নাম লেখা ছিল না।


পরদিন থেকে জিসান রোজ রাতে আসে। খাম ছুঁড়ে মারে খালি সিটে। খামে সে লেখে: "আপনি ভালো আছেন তো? আমি আছি। স্টেশন আছে, রাত ১১টা আছে।"


গত মঙ্গলবার হঠাৎ নিয়ম ভাঙল। ট্রেন থামল, জিসান খাম ছুড়ল। 

কিন্তু এবার ৯৯ নম্বর সিটে একটা মেয়ে বসা। মেয়েটা খামটা ধরল। জানালা দিয়ে মুখ বাড়িয়ে বলল, "আপনি জিসান?"


জিসান হতভম্ব। "আপনি কে?" মেয়েটা হাসল। "আমি নয়না। দুই বছর আগে আপনাকে চিঠি দিয়েছিলাম। বিয়েটা হয়নি, পালিয়ে এসেছিলাম। কিন্তু এসে দেখি আপনি আরেকজনকে চিঠি লিখছেন। ভাবলাম, আমার চেয়ে আপনার প্রেমিকাই ভালো। তাই আর সামনে আসিনি।"


ট্রেনের হুইসেল বাজল। জিসান চিৎকার করল, "আমার কোনো প্রেমিকা নাই! আমি তো আপনাকেই লিখতাম। ঠিকানা তো আপনারই দেওয়া!"


নয়না ট্রেন থেকে একটা খাম ছুঁড়ে মারল। ট্রেন ছেড়ে দিল। খামে লেখা: "আগামী শুক্রবার রাত ১১টা, আমি ৯৯ নম্বর সিটে থাকব। এবার ঠিকানা হবে- যশোর স্টেশন, আপনার হাত। প্রাপক: জিসান।"


"দুই বছর পর প্রাপক খুঁজে পেল রাত ১১টার চিঠি।"


স্টেশন মাস্টার রহমত সাহেব বলেন, "প্রেমের জন্য প্ল্যাটফর্মে দুই মিনিট বাড়ানো যায় কিনা, রেলওয়েকে চিঠি দেব।"


শুক্রবার রাত ১১টায় তিন নম্বর প্ল্যাটফর্মে জিসান দাঁড়িয়ে। ট্রেন থামল ৯৯ নম্বর সিটে নয়না। হাতে রজনীগন্ধার মালা। এবার খাম উড়ল না, জিসান ট্রেনে উঠে পড়ল।


No comments:

Post a Comment